কাঠালিয়া প্রতিনিধিঃ
কাঠালিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে বিশেষ ক্যাম্প উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সল্পমেয়াদি পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ে বিশেষ ক্যাম্প ১৪ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত উদযাপনের জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা: নাঈম আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. সোহানুর রহমান, মো. জাকির হোসেন, পরিদর্শক মো. ইস্রাফিল তালুকদার শুভ প্রমূখ।










