ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে নাঈম হোসেন (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় সদর উপজেলার আগরবাড়ি এলাকায় ঘরের ভেতরে ত্রæটিপূর্ণ সিলিং ফ্যানে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়। নিহত নাঈম হোসেন আগরবাড়ি এলাকার হান্নান হাওলাদারের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সকালে ঘরের ভেতরের একটি সিলিং ফ্যান হঠাৎ বিকল হয়ে যায়। ত্রæটিপূর্ণ ওই ফ্যান সারাতে গিয়ে বিদ্যুতায়িত হয় নাঈম হোসেন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।










