কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ-
ঝালকাঠির কাঠালিয়ায় সাপের কামড়ে রাজিয়া বেগম (৪৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
আজ ৯ অক্টোবর সোমবার সকালে উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু রাজিয়া বেগম উত্তর চেঁচরী গ্রামের কালাম জমাদ্দারের স্ত্রী।
নিহতর স্বজন আঃ কুদ্দুস জামাদ্দার জানান, আজ সোমবার ভোরে রাজিয়া বেগম ফজরের নামাজ পড়ার পরে পা দিয়ে খাটের নিচে জুতা আনতে গেলে সেখানে গর্তে থাকা বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। ঘটনার পরপরই তাকে পাশ্ববর্তী ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত ডাঃ মৃত্যু ঘোষনা করেন।
চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ বলেন, মৃত রাজিয়া বেগম আমার চাচাতো মোঃ কালাম জমাদ্দারের স্ত্রী। সকালে তাকে সাপে কামড়ালে পার্শ্ববর্তী ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।










