কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।
আজ ৬ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ০৬টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের কর্মীরা অংশ নেয়।
আলোচনার পূর্বে একটি র্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। সভায় কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন সভাপতিত্ব করেন।
এ সময় জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে উপস্থিত বক্তারা বিশাদ আলোচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ফোরকান, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, কাঠালিয়া তথ্য কেন্দ্রের নারী উদ্যোক্তা মনিরা আক্তার প্রমূখ।










