কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় প্রস্তাবিত জোড়াপোল আশ্রয়ন-২ প্রকল্প সমবায় সমিতি লিমিটেডের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে জোড়াপোল আশ্রয়ন-২ প্রকল্প সমবায় সমিতি লিমিটেডের সদস্য ও আশ্রয়ন প্রকল্পের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
আজ ০২ অক্টোবর বিকালে উপজেলার জোরপুল আশ্রয়ন প্রকল্পে এ সমিতির উদ্ভোধন করেন কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম প্রমূখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক মোঃ ফারুক হোসেন, মোঃ আসাদুজ্জামান সোহাগ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোঃ জাহিদুল ইসলাম বশির, ইউপি সদস্য মোঃ শাহিন হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ মোঃ মাসুদ খান প্রমূখ।










