রোববার (১ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে মরদেহেটি উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বরগুনা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।সাথী সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের গুদিঘাটা গ্রামের মো. দুলাল খানের মেয়ে। তার স্বামী বেতাগী উপজেলার বকুলপুর এলাকার মো. আনছার আলীর ছেলে।
স্থানীয় কাউন্সিলর (সাবেক) জেসমিন আরা বলেন, বিকেলে সাথীর স্বামী ঘরে এসে দড়জা আটকানো পেয়ে অনেক ডাকাডাকি করে চলে যায়।
ঘড় মালিক বিষয়টি পুলিশকে খবর দিলে আমার স্বামী নাসির উদ্দিনসহ স্থানীয়দের সহায়তায় এসআই শাহাবুদ্দিনসহ সঙ্গীয় ফোর্স দড়জা ভেঙে ভিতরে প্রবেশ করে জানালার গ্রিল থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুর রহমান জানান, মরদেহটির গলায় ওড়না পেঁচানো ভাড়াটিয়া বাসার জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। আত্মহত্যা কিনা ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।










