কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার আছর নামাজবাদ কাঠালিয়া বাজার জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য ও কর্নফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর পরিচালক এম মনিরুজ্জামান মনির এ দোয়া ও মিলাদের আয়োজ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ মসজিদের মুসুল্লিরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। পরে তবারক বিতরণ করা হয়।










