কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আয়নাল গরামী (৪৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার আমুয়া ইউনিয়নের আবদীনের স্ব-মিলে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে আমুয়া হাসপাতাল সংলগ্ন আবদীন স্ব-মিলে আয়নাল সাবল দিয়ে গাছ সরানোর কাজ করছিলো। এ সময় সাবল মাটির ভিতরে গেলে বিদ্যুতায়িত হয়ে আয়নাল লুটিয়ে পরে। তখন সাথে সাথে তার সহকর্মীরা পাশ্ববর্তী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মৃত আয়নাল গরামী আমুয়া পূর্বপাড়ের হোসেন ঘরামীর পুত্র।










