মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা ) প্রতিনিধিঃ
পরপর তিন মেয়াদে নির্বাচিত বামনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য, গত ২৩সেপ্টেম্বর ২০২৩ইং, ‘বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি’ কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ’ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে, ‘হিউম্যান রাইটস পীস এ্যাওয়ার্ড ২০২৩’-এ ভূষিত হন।
সৈয়দ মুর্তাযা আহসান একজন! বিশিষ্ট আইনজ্ঞ, সমাজ সংগঠক, কৃতি সমবায়ী, সফল শিক্ষাবিদ, জনপ্রিয় শিক্ষক, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ, বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসা ও সৈয়দ নাজমুল আহসান ইন্সটিটিউট সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা, লেখক এবং সম্পাদক হিসেবে বহুল পরিচিত। তিনি বর্তমান মেয়াদসহ পাঁচ মেয়াদে বামনা ইউসিসিএ লিঃ (বিআরডিবি)-র চেয়ারম্যান নির্বাচিত হন।
ইতিপূর্বে তিনি বিভাগীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ-২০১৭, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “”ভাষা সৈনিক ড. আব্দুল মতিন স্মৃতি সম্মাননা– ২০১৯”, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “স্বাধীনতা সংসদ এডুকেশন এ্যাওয়ার্ড-২০২০”, সফল শিক্ষাবিদ ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য “স্বাধীনতা সংসদ শাইনিং পার্সোনালিটি এ্যাওয়ার্ড-২০২১”এবং সমাজ সংগঠন ও সমাজ কল্যাণে “গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২২” লাভ করেছেন।










