ঝালকাঠি প্রতিনিধিঃ
মিরপুরের ঢাকা কমার্স কলেজ-সংলগ্ন ঝিলপাড় বস্তির সামনের সড়কে বিদ্যুতায়িত হয়ে হয়ে মারা যাওয়া তিনজনের ঝালকাঠির বাড়িতে চলছে শোকের মাতম।
গতরাত ৩ টার দিকে স্বামী মিজান, স্ত্রী মুক্তা ও তাদের ৭ বছর বয়সী শিশু লিমার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার সকাল ৯ টায় নামাজে জানাজা শেষে তাদের মরদেহ ঝালকাঠির সদর উপজেলার ভাসন্ডা ইউনিয়নের আগরপাশা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত মিজানের পিতা নাসির হাওলাদার জানান, ছেলে মিজান তার স্ত্রী মুক্তা বেগম ও নাতি লিমা আক্তারের মৃত্যূ কোন ভাবেই মেনে নেয়ার নয়। এ ঘটনার জন্য দায়ীদের বিচার চান তিনি।
৭ মাস বয়সী নবজাতক শিশু হোসাইন ছাড়া এখন আর কেহ নেই তার। তার কান্না থামছেই না। নাসির হাওলাদার জানান, তার দুই ছেলে ও এক মেয়ে। মিজান মেজ। চার বৎসর হইছে ও ঢাকা থাকে। উল্লেখ্য, বৃহস্পতিবার অতিবৃষ্টিতে ঢাকা তরিয়ে গেলে মিরপুরের ঢাকা কমার্স কলেজ-সংলগ্ন ঝিলপাড় বস্তির সামনের সড়কে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু হয়। এরমধ্যে তিনজন একই পরিবারের। প্রানে বেঁচে ফিরেছেন নিহত মিজান-মুক্তা দম্পতির ৭ মাসের ছেলে হোসাইন।










