কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন এর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৮ সেপ্টেম্বর রোববার বিকেলে নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয় ।
সভার শুরুতে সাংবাদিকদের সাথে পরিচয় ও কুশল বিনিময় করেন নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন।
পরে নির্বাহী অফিসার কাঠালিয়া উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয় জানতে চান এবং এ সকল কাজে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্য থেকে অনেকে এলাকার উন্নয়ন ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
আলোচনার বিষয় গুলোর মধ্যে বেড়িবাধঁ, বিশুদ্ধ পানির সমস্যা, কচুয় খেয়া ঘাটে যাত্রী হয়রানী, শিক্ষার মানউন্নয়ন, সরকারি জমি দখল, ছৈলারচর পর্যটন কেন্দ্র উন্নয়ন, পরিত্যক্ত সরকারি ভবনের মালামাল চুরি রোধ, কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, মাদক ও কিশোর অপরাধ সহ নানা সমস্যা চিহ্নিত করা হয় এবং এ বিষয় গুলো নিয়ে গুরুত্ব সহকারে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃমাসউদুল আলম, সহ-সভাপতি মোঃ খাইরুল আমিন ছগির, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ, সাবেক সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ জাহিদুল ইসলাম, সহযোগী সদস্য মনজুরুল কবির পারভেজ জমাদ্দার ও মোঃ মহাসিন খান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ আসাদুজ্জামান সোহাগ, মোঃ বাদল হাওলাদার, মোঃ নাসিম মিরবহর প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন, কোষাধক্ষ্য মোঃ জাকির হোসেন, নির্বাহী সদস্য মাছুম বিল্লাহ জুয়েল, সদস্য মোঃ সাকিবুজামান সবুর।
উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন।










