ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুমের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজসহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মামুন শিবলি, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, ও জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তারাসহ কমিটিভ‚ক্ত সদস্যরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে ঝালকাঠি পৌরসভার প্যানেল তরুন কর্মকার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মশিউর রহমান ও ডিডি এন এস আই, কাজী সমিতির সভাপতি মাওলানা এস এম বশিরসহ কমিটিভ‚ক্ত সদস্যরা বিভিন্ন বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন।
ঝালকাঠি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল রয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাংদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঝালকাঠি শহরে অবৈধ অটো ও ইঞ্জিন চালিতা রিক্সার সংখ্যা আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ঝালকাঠির মিনি পার্কে শিক্ষার্থীদের স্কুল চলাকালীন ক্লাস ফাকি দিয়ে পার্কে আড্ডা দেওয়া, শহরের চুরির প্রবনতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে।
ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে জেলার ৪টি উপজেলায় বিগত ১মাসে (আগস্টে) ৫৬টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৫১জন মামলাভূক্ত আসামী গ্রেফতার হয়েছে। অপরাধ পরিসংখ্যান অনুযায়ী ১টি ডাকাতি, ১টি দস্যুতা, ১টি রাজনৈতিক খুন, ১টি চাঁদাবাজির মামলা, ২টি ভাংচুরের ঘটনা, ২টি ধর্ষন, ৩টি নারী নির্যাতন, পুলিশ আক্রান্তের ঘটনায় ১টি, ১টি সিধেল চুরিসহ আরও অন্যান্য চুরির ঘটনা ৩টি, ১৫টি পারবারিক সংঘাতজনিত মারামারি, ২৩টি মাদক আইনে এবং অন্যন্য ২টিসহ ৫৬ মামলা দায়ের হয়েছে । এই সংখ্যা পূর্বের মাসে এর সংখ্যা ছিল ৪৭টি এবং গ্রেফতার ছিল ৩৭জন। বিগত মাসের চেয়ে এই মাসে ৯টি বেশি হয়েছে এবং ১৪জন আসামী বেশি গ্রেফতার হয়েছে।










