ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলনের কক্ষে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ট‚র্নামেন্টের প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১টায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সাজিয়া আফরোজের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর এসপি সার্কেল মহিতুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। ঝালকাঠি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমাদ্দার মূল বিষয়ের উপরে স্বাগত বক্তব্য রাখেন।
সভায় ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা পর্যায়ের খেলা আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে জেলা প্রশাসকের আলাপ করে তারিখ নির্ধারণ করা হবে। সভায় লটারির মাধ্যমে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী জেলা ৪টি উপজেলার বিজয়ী বালক ও বালিকা দলের ফিকচার করা হয়েছে।
ঝালকাঠি বনাম রাজাপুর ও নলছিটি বনাম কাঠালিয়ার মধ্যে প্রাথমিক পর্যায়ে খেলা হবে। খেলার সময় মেডিকেল টিম, নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ এবং এই শিশুদের এই দলের সুষম খাদ্য পরিবেশন করার জন্য সং¯িøষ্ট উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।










