বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
ডৌয়াতলায় জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ডৌয়াতলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মন্দিরের সামনে এসে শেষ হয়।
বুধবার (৬ সেপ্টেম্বর) ডৌয়াতলা বাজার সনাতনী পরিবারের উদ্যোগে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।
এতে অংশগ্রহণ করেন সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোসাঃ নাজমুন নাহার নাজু, সাবেক ইউপি সদস্য নেসার ফরাজী, ডৌয়াতলা মন্দির কমিটির সভাপতি সুমন বিশ্বাস, সাধারণ সম্পাদক রনজিত সাহা, শিক্ষক দিলিপ সাহা, তপন পাল, সুজন পাল প্রমুখ।
শোভাযাত্রা শেষে আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা










