ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে ইয়াং ফেলোদের নিয়ে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্কশপে বিভিন্ন সংঘঠনের পুরুষ ও মহিলা ২০জন যুবক অংশ গ্রহণ করেছে। অনুষ্ঠানের ডেমোক্রেসি ফেলো উম্মে সালমা, মোঃ আতাউর রহমান খান, মেহেবুবা আক্তার, এ্যাড. আনিসুর রহমান খান এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গ জাপা জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল ও বিএনপির মিজানুর রহমান মুবিন উপস্থিত থেকে পরামর্শমূলক বক্তব্য রাখেন।










