মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে আলোচনা সভা করেন বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম। একই সঙ্গে সিসিটিভিও স্থাপন করেন।
আজ ০৫ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার তারিখ বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর দিক নির্দেশনায় বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম বামনা থানাধীণ ০৩ নং রামনা ইউনিয়নের, রামনা খেয়াঘাট নামক এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার নিমিত্তে আলোচনা সভা করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন রামনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ নজরুল ইসলাম জোমাদ্দার। ও এলকার স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও এলাকার জনসাধারণবৃন্দ।
এ সময় বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম রামনা খেয়াঘাটে সিসি ক্যামেরা স্থাপন করেন। ও এলাকায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাশ, বাল্যবিবাহ ও ইফটিজিং এর কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।










