কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানকে সামাজিক আন্দোলন কাঠালিয়া বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে।গতকাল রাতে সামাজিক আন্দোলন কাঠালিয়া’র সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সামাজিক আন্দোলন কাঠালিয়া’র সভাপতি মোঃ তুহিন সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সাংবাদিক মোঃ শহীদুল আলম, প্রভাষক পবিত্র হালাদার, শিক্ষক নাসিম মীরবহর, সামাজিক আন্দোলরে আওরাবুনিয়া ইউনিয়নের সভাপতি মোঃ মাইনুল হোসেন উজ্জল জমাদ্দার, চেঁচরীরামপুর ইউনিয়নের সভাপতি মোঃ ইকবাল হোসেন প্রমূখ।
সামাজিক আন্দোলন কাঠালিয়া’র সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা। পরে সংগঠনের পক্ষ থেকে বিদায় নির্বাহী অফিসারকে ক্রেষ্ট তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।










