ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় রফিকুল ইসলাম শাহিনের বাসায় চুরি করতে এসে চোর পরিবারের একজন গৃহবধুকে কুপিয়ে আহত করেছে। শনিবার ভোররাতে এই চুরির ঘটনা ঘটেছে।
চোর ঘরের পিছনের বারান্দার জানালা খুলে ভিতরে প্রবেশ করে এবং এই সময় রফিকুল ইসলাম শাহিনের ভাবি মেহেরুন নেছা (৩৫) চোরের উপস্থিতি টের পায় এবং ডাক চিৎকার করে তাকে ধরার চেষ্টা করলে চোর তাকে পিষ্ঠদেশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় তবে সে কোন কিছু নিয়ে যেতে পারেনি। সে রফিকুল ইসলাম শাহিনের বড় রমিজুল ইসলাম মনিরের স্ত্রী মেহেরুন নেছা। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে এবং পুলিশকে ঘটনাটি জানালে তারা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছেন।










