কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ায় দুই জন শিক্ষক ও একজন কর্মচারীর অকাল মৃত্যুতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) কাঠালিয়া কর্তৃক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকালে কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ঘোষের হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খাইরুল ইসলাম, পশ্চিম ছিটকী স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম ও আমুয়া বালিকা বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী শুসিল কুমার দাসের অকাল মৃত্যুতে এ স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এম এম তারিকুজ্জামান, সদস্য, আহবায়ক কমিটি কাঠালিয়া শিক্ষক সমিতির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন-সিয়ির শিক্ষক মোঃ মনিরুজ্জামান শহিদ গোলদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মোঃ আবুল কালাম, সাধারণ সম্পাদক, বিটিএ বরিশাল আঞ্চলিক শাখা।
বিশেষ অতিথি ছিলেন-মোঃ আসুদুল আলম আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক, বিটিএ বরিশাল অঞ্চলিক শাখা, মোঃ তোফাজ্জেল হোসেন, সভাপতি, বিটিএ, ঝালকাঠি জেলা শাখা, সুনিল বরন হালদার, সাধারণ সম্পাদক, বিটিএ, ঝালকাঠি জেলা শাখা।
সুশিল চন্দ্র মিস্ত্রী, কো- আহবায়ক, বাংলাদেশ শিক্ষক সমিতি কাঠালিয়া শাখার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক আব্দুল আলীম, মেহেদী হাসান, প্রধান শিক্ষক প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পরে মৃত্যু শিক্ষকদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ দেলোয়ার হোসেন।










