কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়ার কচুয়ায় রুবেল সমাজ কল্যান ও যুব ক্রীড়া সংঘের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও রুবেল সমাজ কল্যান ও যুব ক্রীড়া সংঘের ১৯ নাম্বার সদস্য মোঃ ছাইদুল রহমান খানের আকস্মিক মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় রুবেল সমাজ কল্যান ও যুব ক্রীড়া সংঘের কার্যালয়ে সভাকক্ষে শোক সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মোঃ আতিকুর রহমান রুবেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ, মোঃ সেলিম তালুকতার, মোঃ পনির, শিক্ষক মোঃ মাসুদ হাওলাদার, অত্র সংঘটনের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন তোফাজ্জেল, মোঃ জাকির হোসেন খান, সদস্য মোঃ জলিলুর রহমান, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মাইনুল হোসেন সজলসহ আরো অনেকে।
পরে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যুতে ও রুবেল সমাজ কল্যান ও যুব ক্রীড়া সংঘের সদস্য মোঃ ছাইদুর রহমান খানের অকাল মৃত্যুতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় রুবেল সমাজ কল্যাণ ও যুব ক্রীড়া সংঘের সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।










