ঝালকাঠি প্রতিনিধিঃ
ভোলা গ্যাস রক্ষায় ঝালকাঠিতে নাগরিক আন্দোলনের ঝালকাঠি জেলা কমিটি জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় ঝালকাঠি প্রেসক্লাবে শিক্ষক ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে কমিটি গঠন বিষয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সর্ব সম্মতিক্রমে ফিরোজ আহম্মেদকে আহবায়ক ও প্রশান্ত দাস হরিকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
দক্ষিণাঞ্চলের জনগণকে বঞ্চিত করে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহ করার চুক্তি বাতিল এবং অগ্রাধিকার ভিত্তিতে ভোলাসহ বরিশাল বিভাগের শিল্পাঞ্চল ও আবাসিক এলাকায় গ্যাস সরবরাহ করার দাবীতে বিভাগ ঝুড়ে আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে এই কমিটি গঠন করা হয়েছে। সভায় মোঃ আলামিন বাকলাই, সাংবাদিক আক্কাস সিকদার, স্বপন সেনগুপ্ত ও এসএম হুমায়ুন কবির প্রমূখ বক্তব্য রাখেন।










