ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলায় বিআরডিবি’র মাঠ সংগঠক ইয়াসমিন আক্তার ১৪টি পল্লি উন্নয়ন মহিলা সমিতির ১৩৫জন সুবিধাভোগী সদস্যদের কাছ থেকে ৬২ লক্ষ ৫৫ হাজার ৭০৭টাকা আত্মসাৎ করে পালিয়ে থাকার পর শুক্রবার রাতে ঢাকার সবুজবাগ থানা এলাকা থেকে গ্রেফতার হয় ও শনিবার ঝালকাঠি সদর থানায় জিজ্ঞাসাবাদ করা হয় ।
রবিবার তাকে আদালতে প্রেরণ করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান জেল হাজতে প্রেরণ করেন । ইয়সমিন আক্তার বরগুনা জেলার বামনা উপজেলার হাবিবুল্লার কন্যা। তার বিরুদ্ধে ঝালকাঠি থানায় সদর উপজেলা পল্লি উন্নয়ন অফিসার মিথুন মিস্ত্রী বাদী হয়ে ঝালকাঠি থানায় ১০/৮/২০২৩ মামলা দায়ের করেছেন (মামলা নং ০৭)। ঝালকাঠি থানার এসআই মোঃ আরেফিন ইসলাম মামলার তদন্ত করছেন। তিনি জানান তার মোবাইল ট্রাকিং করে তার অবস্থান সম্পর্কে তাকে গ্রেফতার করা হয়েছে এবং প্রাথমিক ভাবে অর্থ আত্মসাৎ এর বিষয় স্বীকার করেছে ।
ঝালকাঠির সদর উপজেলার বিআরডিবি পল্লি উন্নয়ন সমবায় সমিতি উত্তর বৈদারাপুর সদস্যদের হিসাব থেকে ৫ লক্ষ ২০ হাজার, চাঁদপুরা মহিলা সমিতি থেকে ৪ লক্ষ ২০ হাজার, বেরপাশা মহিলা সমিতির সদস্যদের হিসাব থেকে ৭০ হাজার টাকা, উত্তর নৈকাঠী মহিলা সমিতি থেকে ৩ লক্ষ ৮০ হাজর, সারেঙ্গল মহিলা সমিতি ২ লক্ষ ৪০ হাজর, রুপসিয়া মাহিলা সমিতি থেকে ৩৩ হাজর ৬শ, প্রতাপ মহল মহিলা সমিতির ১০ লক্ষ ৮৫ হাজর টাকা, পোনাবালিয়া মহিলা সমিরি থেকে ৫লক্ষ ৯৫ হাজার টাকা, হাজরাগাতি মহিলা সমিতি থেকে ৬ লক্ষ ৬০ হাজার, দেউলকাঠী পশ্চিম বিন্নাপাড়া মহিলা সমবায় সমিতি থেকে ২ লক্ষ টাকা, উত্তর বৈদারাপুর মহিলা সমিতি থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা, উত্তর গাবখান মহিলা সমিতি থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা, দক্ষিন গাবখান মহিলা সমিতি থেকে ৪ লক্ষ ৪০ হাজার টাকা ও পশ্চিম গাবখান মহিলা সমিতি থেকে ৫ লক্ষ ৪০ হাজার ও ওস্তাখান গাবখান মহিলা সমিতি থেকে ৮০ হাজার টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও ব্যক্তিগতভাবে অনেকের কাছ থেকে ধার হিসেবে নেয়া টাকাসহ প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসছে বলে বিআরডিবি পরিচালনা পর্ষদের সহসভাপতি পরিতোষ চন্দ্র দাশ জানিয়েছেন।










