বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬ আগস্ট রোজ শনিবার বরগুনার বামনা উপজেলার ১ নং বুকাবুনিয়া ইউনিয়ন আওয়ামিলীগ ও
সহযোগী সংগঠনের আয়োজনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর সাথে শাহাদাৎ বরনকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বাঙালি ভোজ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুকাবুনিয়া ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি মোঃ আফতাব হোসেন রাশেদ মোল্লা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১০ বরগুনা ২ বামনা পাথরঘাটা বেতাগী আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন (এমপি), আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হালদার, বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামিলীগ এর সাধারন সম্পাদক মোঃ সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা আওয়ামিলীগ এর সিঃ সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন জমাদ্দার, পাথরঘাটা উপজেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদ আকন, উপজেলা আওয়ামিলীগ এর সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন হাওলাদার, সহ- সভাপতি মীর মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন পিন্টু সহ অন্যনরা।
এছাড়াও পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান রুপক, উপজেলা আওয়ামিলীগ এর সাংগঠনিক সম্পাদক ১ নং বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান সবুজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাঃ রুমি খানম ও আলতাফ হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ একে আজাদ আকন, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বামনা উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক পরিমল কর্মকার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমুন্নাহার নাজু, উপজেলা আওয়ামিলীগ এর ক্রিড়া সম্পাদক মোঃ কবির হোসেন, উপজেলা আওয়ামীযুবলীগ এর সভাপতি মোঃ সাইফুল ইসলাম সারওয়ার, বরগুনা জেলা আওয়ামী যুবলীগ এর সহসভাপতি মোঃ আরাফাত তালুকদার, বুকাবুনিয়া ইউনিয়ন আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক মোঃ মিলন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক, মোঃ গোলাম মোস্তফা টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ নোমান খান হিমেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়া গোলদার,
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসিবুর রহমান, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সেতু প্রমুখ।










