বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
গতকাল ২৫ আগস্ট বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম এর নেতৃত্বে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর করা হয়েছে।
বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর দিক নির্দেশনায় বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম এর নেতৃত্বে এএসআই (নিঃ)মোঃ শহিদুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহার করিয়া হারানো মোবাইল উদ্ধার করেন, পরে মোবাইলের প্রকৃত মালিককে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী হলেন মোঃ ইসমাইল হোসেন (৩৪), পিতা-ইউসুফ আলী, সাং-খোলপটুয়া, থানা-বামনা, জেলা-বরগুনা।










