মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বামনা থানা পুলিশ কর্তৃক গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়।
অদ্য ইং ২৬ আগস্ট রোজ শনিবার বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর দিক নির্দেশনায় বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ)মোঃ খলিলুর রহমান, এএসআই(নিঃ) লিটন চন্দ্র হালদার সংগীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামী গ্রেফতার করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম।
আটককৃতরা হলেন মোঃ হারুন মুসুল্লি ওরফে হারুন অর রশিদ, পিতা-মৃত মফেজ মুসুল্লি, মোঃ মাসুম মিয়া, পিতা-মোঃ হারুন মুসুল্লি ওরফে হারুন অর রশিদ, উভয় সাং-অযোধ্যা, থানা-বামনা, জেলা-বরগুনা।
উভয়কে গ্রেফতার করিয়া বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।










