কাঠালিয়া প্রতিনিধিঃ
২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে ঝালকাঠির কাঠালিয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ সোমবার বিকাল ৫টায় প্রথমে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ করেছে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। গ্রেনেড হামলার জড়িতদের বিচারের দাবি জানান, এছাড়া দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের জন্য বিএনপি-জামায়াতকে দায়ি করা হয়, পাশপাশি তাদের সকল অপকর্ম প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বিমল চন্দ্র সমাদ্দার, কাঠালিয়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ জমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনজুরুল কবির পারভেজ জমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ রোকন সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান বশির, সাধারণ সম্পাদক মোঃ এটিএম মাইদুল ইসলাম, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন বাবুল, আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফাহিম সিকদার, কাঠালিয়া সদর ওয়ার্ডের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি মোঃ মনির খান, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সোহেল হোসেন সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান ও কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ খাইরুল আমিন ছগির। পরে উপস্থিত লোকজনের মাঝে খাবার বিতরণ করা হয়।










