মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা ) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় বিকাশ প্রতারকের খপ্পরে পরে নিয়ে যায়ওয়া ও ভূল বশত অন্য নাম্বারে চলে যায়ওয়া টাকা উদ্ধার করেছে বামনা থানা পুলিশ।
বামনা থানা পুলিশ কর্তৃক বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া টাকা ও প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা হলেন, মোঃ শাওন (১৮) পিতা-জসিম উদ্দিন, উত্তর কাকচিড়া, থানা-বামনা জেলা-বরগুনা এর ৭,০০০/- টাকা বিকাশের মাধ্যমে প্রতারনা করিয়া নিয়া যায় এবং মোসাঃ চান বরু (৫৫), স্বামী-শাহ আলম, গ্রাম : জয়নগর, থানা-বামনা জেলা-বরগুনা এর ১০,০০০/- টাকা বিকাশে ভুল নাম্বারে চলে গেলে তাহাদের অভিযোগের ভিত্তিতে
অদ্য ইং ১৯-০৮-২০২৩ তারিখ বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম এর দিক নির্দেশনায় বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ মাইনুল ইসলাম’ র নেতৃত্বে এসআই (নিঃ)কে এম রাশিদুর রহমান তথ্য প্রযুক্তি ব্যবহার করিয়া বিকাশের মাধ্যমে প্রতারনা করে নিয়া যাওয়া টাকা ও বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া টাকা উদ্ধার করিয়া প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।










