মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা জেলার বামনা উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৩ সালের প্রথম দিনের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) প্রথম দিন সকাল ১০ টা থেকে ১ টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এইচএসসি পরীক্ষার লক্ষ্যে সকাল সাড়ে নয়টার দিকে সরকারি নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের ছাড়া সকল অভিভাবকদের পরিক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সরকারি ঘোষণা অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থীকে আধাঘন্টা আগে পরিক্ষার কেন্দ্রে প্রবেশ করানো হয়।
এ বিষয়ে হল সুপার মো: জাকির হোসেন বলেন, ‘এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২০৪ জন। এখানে সবাই উপস্থিত। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে।’
সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপজেল নির্বাহী অফিসার অন্তরা হালদার। তিনি উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।এবং বলেন, ‘আমরা সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত এইচএসসি পরীক্ষা শেষ করার, আশা করছি।










