কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন বলেন, জাতীয় শোক দিবসে আমাদের এক দফা, সংবিধানের বাইরে নিবাচন হবে না। তিনি আরও বলেন সেদিন ঘাতকরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে। তখন দেশকে পিছিয়ে নিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। কিন্তু তাদের এই আয়োজন সফল করতে দেয়নি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আজ তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের সর্বোচ্চ স্থানে পৌঁছে যাবে।
আজ ১৫ আগস্ট মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৫ আগস্টের কলঙ্কময় সেই রাতে আল্লাহর নিজ কুদরতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছিলেন। এর পরবর্তী একুশে গ্রেনেড হামলায় জননেত্রী শেখ হাসিনার কোনভাবেই বেঁচে থাকার কথা ছিল না। স্বয়ং আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এর আগেও একাধিকবার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহ’র রহমতে এবং জনগণের ভালবাসায় তিনি বারবার রক্ষা পেয়েছেন।
সূরা আল-ইমরান এর ২৬ নম্বর আয়াতের ব্যাখ্যা দিয়ে সাংসদ বজলুল হক হারুন আরো বলেন, ‘আল্লাহ, রাজত্বের মালিক, তিনি যাকে চান রাজত্ব দান করেন, আর যার থেকে চান রাজত্ব কেড়ে নেন এবং তিনি যাকে চান সম্মান দান করেন। আর যাকে চান অপমানিত করেন, তার হাতেই কল্যাণ। নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান’
আল্লাহ চেয়েছেন বলেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুর্বার গতিতে এগিয়ে চলছে।
বিএনপি’র ‘এক দফা,এক দাবি’ উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদেরও এক দফা এক দাবি। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বঙ্গবন্ধুর হাতে গড়া দেশে বঙ্গবন্ধুর সংবিধান অনুযায়ী নির্বাচন হবে।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তাব্য রাখেন, উপজেলা পারিষদ ভাইস চেয়ারম্যন বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শোয়াইব হোসাইন, কৃষি কর্মকর্তা তানজিলা আহম্মেদ, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক তরুন সিকদার, আওয়ামী লীগনেতা ও ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবুল বসার বাদশা।
আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন। মোনাজ শেষে খাবার বিতরণ করা হয়।










