দেশে সয়াবিন তেলের দাম কমালো সরকার। বর্তমানে প্রতি লিটার ১৭৯ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি লিটার ৫ টাকা কমলো সয়াবিন তেলের দাম। নতুন দাম অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের মূল্য ১৭৪ টাকা।
১৩ আগস্ট রবিবার বিকালে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনষ্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্ত জানায়।
বোতলজাত সয়াবিন ছাড়া বাজারে খোলা সয়াবিন প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৫৯ টাকায়। নতুন দাম হবে লিটার প্রতি ১৫৪ টাকা।












