বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা জেলার নবাগত জেলা প্রশাসক বামনা উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) বামনা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত বরগুনার জেলা প্রশাসক মোহা: রফিকুল ইসলাম উপস্থিত সকলের বক্তব্য শুনে উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় ইউএনও অন্তরা হালদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, মহিলা ভাইস-চেয়ারম্যান রুমি খানম, বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাইনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।










