শুক্রবার (২৮ জুলাই) এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ডৌয়াতলা স্কুল থেকে এবার ১০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ জন।
জানা যায়- শিক্ষার্থী-শিক্ষক এবং অভিভাবক সবার আন্তরিক চেষ্টায় এই ভালো ফল হয়েছে। ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা থাকবে এই আশা সবার।
এ বছর উপজেলার সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে থেকে ১৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ১৭৩ জন। এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন।
আসমাতুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ১০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯৬ জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন।
বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। পাস করেছে ৮০ জন। এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৭ জন।
রামনা শে-র ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬৬ জন। এই প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পায়নি।










