কাঠালিয়া প্রতিনিধিঃ
কাঠালিয়ায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ঝালকাঠির কাঠালিয়ায় স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ ২৭ জুলাই বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে কাঠালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনজরুল কবির পারভেজ জমাদ্দারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বিমল চন্দ্র সমাদ্দার, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহম্মেদ জেনিভ সিকদার, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ গোলাম মাওলা, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদন মাসুম, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. রোকন সিকদার, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের ২ নং ওয়ার্ড সভাপতি মোঃ সরোয়ার হোসেন সিকদার প্রমূখ।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল পঞ্চায়েত সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দোয়া-মোনাজাত পরিচালনা করে উপজেলা আওয়ামী যুবলীগের ধম বিষয়ক সম্পাদক মোঃ রবিউল ইসলাম।










