বরিশাল প্রতিনিধিঃ
মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ।
সোমবার (১০ জুলাই) সকালে মহানগর বিএনপির দপ্তর সম্পাদক জাহিদুর রহমান রিপন বলেন, আব্দুর রশিদ চৌধুরীকে আহবায়ক ও হাসানুজ্জামান হাসানকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির অনুমোদন করা হয়। কমিটিতে রফিকুল ইসলাম সিনিয়র যুগ্ম আহবায়ক, জিয়া উদ্দিন লিটন, হারুন মুন্সী, শহিদুল ইসলাম, মিন্টু গাজী ও সাহেব আলী লিটনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। অন্যান্যদের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে।










