মোঃ শাকিল আহমেদ, বরগুনা
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মাদকের বিরুদ্ধে গৃহীত জিরো টলারেন্স নীতির আওতায় বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় এই লক্ষ্য বাস্তবায়নে ‘বরগুনা জেলা পুলিশ’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারা বাহিকতায় গত ০৯/০৭/২০২৩ তারিখ রোজ রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বরগুনা’র অফিসার ইনচার্জ মোঃ বশির আলম এর নেতৃত্বে এসআই (নিঃ)/জ্ঞান কুমার দাস সঙ্গীয় সহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন ০৮ নং সদর ইউনিয়নের অর্ন্তগত ০১ নং- ওয়ার্ডস্থ উত্তর হেউলিবুনিয়া সাকিনে সয়জদ্দিন হাওলাদারের বাড়ীর দক্ষিণ পার্শ্বে ব্রিজের উপর থেকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০২ জনকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনা সদর উপজেলার ০৮ নং ইউনিয়নের কালিরতবক গ্রামের ০২ নং ওয়ার্ড, মোঃ তুহিন হাওলাদার (২৫) পিতা- মৃত নান্না মিয়া, মোঃ অলি উল্লাহ গাজী (২৭) পিতা- মোঃ শফিকুল ইসলাম,
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।










