বরিশাল প্রতিনিধিঃ
বিপিএলে আগামী আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার বর্তমান সময়ের আলোচিত ক্রিকেটার তামিম ইকবাল।
এ তথ্যা জানিয়ে ফরচুন বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সামনের বিপিএলে দলের আইকন খেলোয়ার হিসেবে খেলবেন তামিম ইকবাল। ফরচুন বরিশালের হয়ে এক বছরের চুক্তিও করেছেন তামিম।
২০২৪ সালে তিনি বিপিএলে বরিশালের হয়ে খেলবেন। মিজানুর রহমান আরও বলেন, একই সাথে অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথেও যোগাযোগ চলছে। সাকিব দলে আসলে পরবর্তীতে আলোচনার মাধ্যমে অধিনায়কের নাম ঘোষনা করা হবে।










