ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠির রাজাপুরে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধষর্ণের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। ঝালকাঠি পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল ঘটনাস্থল পরিদর্শন করেন।
০৬ জুলাই দিবাগত রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত দুই কিশোর হলো মো. সোলায়মান হাওলাদার ও মো. রাব্বি হাওলাদার। তারা রাজাপুরের বড়ইয়া নিজামিয়া এলাকার বাসিন্দা।
ভূক্তভোগী বাকপ্রতিবন্ধী কিশোরীর বাবা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে তার মেয়ে পার্শ্ববর্তী গালুয়া ইউনিয়নের গাজীর হাট এলাকায় বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। এ সময় অভিযুক্ত ঐ দুই কিশোর চাকুর মুখে জিম্মি করে পথ থেকে তুলে নিয়ে চল্লিশকাহনিয়া লঞ্চঘাট এলাকায় একটি কলাবানের মধ্যে নিয়ে ধর্ষণ করে।
পরে ঘটনাটি কিশোরী তার পরিবারকে জানালে তারা জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত দুই কিশোরকে আটক করেন।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, দুই কিশোরকে আটক করা হয়েছে। তবে বিষয়টি এখন তদন্ত চলছে।










