ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলার সুগন্ধা নদীতে বিস্ফোরণ হওয়া তেলবাহী ট্যাংকার সাগর নন্দিনী-২ এর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ এর সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার ।
মঙ্গলবার দুপুর দুই টার দিকে তিনি দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ এর সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার বলেন, ‘ প্রথম দুর্ঘটনার পরে জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর উদ্যোগে দুইটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়।
এর পরে দ্বিতীয় দুর্ঘটনা ঘটার পরে আন্তমন্ত্রনালয়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এখানে সকল বিভাগ থাকবে।
ধ্বংসপ্রাপ্ত এই জাহাজে তিন লাখ ৮০ হাজার পরিত্যক্ত তেল রয়েছে। এই পরিত্যক্ত তেল অপসারন করার ব্যাপারে জেলা প্রশাসক তার তত্ত্ববধায়নে ব্যবস্থা নিবেন। পাসের থাকা ডিজেল ভর্তি জাহাজটি নিরাপদে ডিপুতে নেওয়া ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফায়ারসার্ভিস , কোস্টগার্ড, নেভি ও পরিবেশ অধিদপ্তর সম্মেলিত ভাবে কাজ করায় নদী দুষন ও পরিবেশের বিপর্যয় রোধে কাজ করেছে। ঝালকাঠিতে নৌ ফায়ার স্টেশন স্থাপনের ব্যাপারে সুপারিশ পাঠানো হবে।
পরিদর্শন কালে অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আঃ খালেক মল্লিক, যুগ্ম-সচিব মোঃ হাফিজুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক ফারহ্া গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল উপস্থিত ছিলেন।










