কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ঐতিয্যবাহী তালগাছিয়া আশরাফিয়া মহিলা মাদ্রাসার নতুন ভবনের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সহকারী সচিব খাইরুল ইসলাম মান্নান প্রধান অতিথি হিসেবে ভবনের নির্মান কাজের উদ্বোধন করেন।
তালগাছিয়া দরশরীফের পীর সাহেব মুফতী নুরুল্লাহ আশরাফীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির, আল্লামা শাহ আহম্মেদ শফীর রঃ এর বিশিষ্ট খলিফা হযরত মাওলানা মুফতী ইমাদুদ্দীন, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, শৌলজালিয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল হোসেন, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
উদ্বোধন শেষে এক আলোচনা সভায় খাইরুল ইসলাম মান্নান মাদ্রাসার ভবন নির্মানের সব ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও তিনি এর আগে মাদ্রাসার নির্মানের জন্য জমি ক্রয় ও জমিতে বাউন্ডারি ওয়াল নির্মান করে দেন।
একইদিনে অতিরিক্ত সচিব খাইরুল ইসলাম মান্নান কাঠালিয়া থানা মসজিদের নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরে বিশখালী নদীর তীর ঘেঁষা শেখ রাসেল পার্কের নির্ধারিত স্থান পরিদর্শন ও সেখানে বৃক্ষ রোপন কর্মসূচীতে অংশনেন।











