বরগুনা প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মাদকের বিরুদ্ধে গৃহীত জিরো টলারেন্স নীতির আওতায় বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুস ছালাম মহোদয় মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। এই লক্ষ্য বাস্তবায়নে ‘বরগুনা জেলা পুলিশ’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৭/০৫/২০২৩ খ্রি. রাত ০২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার এসআই(নিঃ) মোঃ আবু জাফর সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বরগুনা তালতলী থানাধীন ৫নং বড়বগী ইউনিয়নের তালতলী বন্দর (টিএন্ডটি রোড) ১নং ওয়ার্ডস্থ থেকে ধৃত আসামী ০১। মোসাঃ সাদিয়া ওরফে তানিয়া(২২) স্বামী মোঃ রাজু আহমেদ হাং (২৮), সাং- ৫ নং বড়বগি ইউনিয়নের কলাবাগান সাকিনের ১নং ওয়ার্ড, এ/পি সাং- তালতলী বন্দর (টিএন্ডটি রোড) ১নং ওয়ার্ড, থানা তালতলী, জেলা বরগুনাকে ৫৫০ পিচ অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা তালতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।










