কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বানিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন।
আজ ২৪ জুলাই শনিবার সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা সিকদার মোঃ ফারুক স্মৃতি সংসদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কাঠালিয়া প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাবেক এ কর্মকর্তা জানান, আমি বাংলাদেশে সরকারের বানিজ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছি। এছাড়া দুই বার বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলাম। আমি ঝালকাঠি-১ আসন থেকে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আমার বিশ^াস সততা ও যোগ্যতার বিবেচনায় প্রধানমন্ত্রী এ আসন থেকে আমাকে মনোনয়ন দিবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, সাধারণ সম্পাদক মোঃ মাসউদুল আলম, দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা মোঃ আব্দুল হালিম, আওয়ামীলীগ নেতা মোঃ আবুল কালাম সিকদার প্রমূখ।
এর পূর্বে আমুয়া ইউনিয়নের সোনার বাংলা নামক স্থানে পথসভা করেন, এছাড়া কাঠালিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার এর সাথে, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদারের সাথে এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষতে মিলিত হন। বিকালে আমুয়া তালুকদার বাড়ী এক পথ সভায় যোগ দেয়ার কথা রয়েছে এ মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতার।










