ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি পৌরসভার সভাকক্ষে নগর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে এই সভায় ২০২৩-২৪ অর্থ-বছরের ১৫৫ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৫৭৬ টাকার বাজেট পেশ করা হয়েছে।
বাজেটের আয়ের খাতে ১৫৩ কোটি লাখ ৮৬লাখ ৪ হাজার টাকা এবং প্রাম্ভিক স্থীতি ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৫৭৬ টাকা সহ মোট আয় ১৫৫ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৫৭৬ টাকা। এর মধ্যে উন্নয়ন খাত থেকে ১২৬ কোটি ৫৫ লাখ টাকা ধরা হয়েছে। ব্যয়ের খাতে ১৫৫ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৫৭৬ টাকা, সমাপনি স্থীতি ৪২ লাখ ৯৯ হাজার ৪২৪ টাকা।
বাজেট ঘোষনার সময় প্যানেল মেয়র তরুন কর্মকার ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহিন সুলতানা, হিসাব রক্ষক মোঃ মনিরুদ্দোজা হারুন, পৌর কাউন্সিলরা উপস্থিত ছিলেন। মেয়র জানান, পৌরসভায় কোন নতুন কর ধার্য্য করা হয় নাই। নগর সমন্বয় কমিটির সভায় শহরের নগর সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।










