ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ব্র্যাকের আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) কর্মসূচি, আমুয়া শাখার আওতায় কর্মসূচির নির্বাচিত হত-দরিদ্র পরিবারের মাঝে বুধবার সকাল ১১টায় সম্পদ হস্তান্তর করা হয়েছে।
সম্পদ হিসেবে সদস্যদের মাঝে ২৮ হাজার টাকা মূল্যের ষাড় গরু প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্বয়কারী রিসান রেজা মো: সাহেদ, এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউপিজি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শামিম ইকবাল, মাইক্রোফিন্যান্স কর্মসূচির এলাকা ব্যবস্থাপক নিতেন দাস প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ব্র্যাকের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন এবং উপকারভোগী সদস্যদের প্রাপ্ত সম্পদ কাজে লাগিয়ে আর্থিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উৎসাহ প্রদান করেন। মূলত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এর লক্ষ্য “দারিদ্র্য বিলোপ এবং বাংলাদেশ সরকারের রূপকল্প ২০৪১ এর লক্ষ্য উচ্চ-মধ্যম আয়ের দেশে পৌঁছানোর লক্ষ্যের সাথে সমন্বয় করে ব্র্যাকের ইউপিজি কর্মসূচি ২ বছরের গ্র্যাজুয়েশন কর্মসূচির মাধ্যমে সদস্যদের জীবিকার উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তিকরণ, সামাজিক সুরক্ষা ও সামাজিক ক্ষমতায়নের সাথে সম্পৃক্ত করে টেকসই আর্থিক ও সামাজিক উন্নয়ন ঘটিয়ে থাকে।










