কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় মায়ের সাথে অভিমান করে কিটনাশক ঔষধ পান করে আতœহত্যা করেছে নবম শ্রেণীর শিক্ষার্থী নাজমুল হোসেন (১৩)।
শনিবার দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিন কৈখালী গ্রামের হাওলাদার বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন ওই গ্রামের মৃত্যু নিজাম উদ্দিনের ছেলে ও কাঁঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজন চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ছগির হোসেন জানান, শনিবার দুপুরে ঘরে থাকা কিটনাশক পান করে নাজমুল। অসুস্থ্য হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নেওয়া হয়। পরে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত ১টার দিকে সে মারা যায়। কাঠালিয়া থানা অফিসার ইনচাজ মোঃ শহীদুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। তবে বরিশালে মারা যাওয়ায় শেখানে ময়না তদন্ত হয়েছে।










