ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে প্রবীনদের নিয়ে পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় মূল বিষয়ের উপরে মাল্টিমিডিয়া উপস্থাপনা প্রদর্শণ করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সিয়াম আহসান।
অন্যদের মধ্যে জেলা প্রবীন হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম কিবরিয়া জন্টু, ইউপি সদস্য মোঃ মহসিন, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও মাওলানা মোক্তার হোসেন বক্তব্য রাখেন।
ধারাবাহিকভাবে একই স্থানে ওরিয়েন্টশন অব গেট কিপার অন এ্যাডোলোসেন হেলথ বিষয়ক সেমিনার। সিভিল সার্জনের অনুপস্থিতিতে সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডাঃ তাওয়ীদ আহম্মেদ সেমিনারের উদ্ভোধন করনে এবং এই সেমিনারেও এ্যাডোলোসেন হেলথ বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সিয়াম আহসান মাল্টিমিডিয়া উপস্থাপনা প্রদর্শণ করেন। ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ্যাডোলোসেন এন্ড স্কুল হেলথ প্রোগ্রাম স্বাস্থ্য বিভাগ এর ব্যবস্থাপনায় ছিলেন।










