ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে পুলিশী বাঁধা উপক্ষো করে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি করেছে বিএনপির নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অশং হিসেবে দলীয় কার্যালয় থেকে নেতা-কর্মীদের নিয়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচির জন্য রওনা হয় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
পোষ্ট অফিস সড়কের সামনে আসলে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাঁধা দেয়। পরে পুলিশী বাঁধা উপক্ষো করে নেতা-কর্মীরা বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান করে।
জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেয়। এসময় সরকার বিরোধী বিভিন্ন রমকের শ্লোগান দেয় নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, দেশে ভয়াবহ লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে দুর্নীতি হচ্ছে। এর প্রতিবাদে আমাদের কর্মসূচী চলছে।
পরে ঝালকাঠি ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের কাছে স্মারকলীপি দেওয়া হয়।










