ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে কিশোর গ্যাং এর হাতে এইচ এস সি পরীক্ষার্থী তালহা(১৭) ও রবিন(১৬) হামলার শিকার হয়ে আহত হয়েছে। তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১২টায় ঝালকাঠি পুরাতন কলেজ খেয়াঘাট মিনিপার্কে ঘটনা ঘটেছে। হামলার শিকার তালহা ও রবিন জানায়, পার্কে বসে হৃদয়, রিফাত, সাজিদ, রাহাত নামের কিশোর গ্যাং এর সদস্যরা ঝালকাঠি ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজ পড়ুয়া এক ছাত্রকে মার-ধর করছিলো ২০-২৫ জন মিলে শিক্ষার্থীকে মারধর করার সময় তাকে রক্ষা করার জন্য কিশোর গ্যাংদের বাঁধা দেয় তালহা ও রবিন।
এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাং তাদের উপর হামলা করে। হামলাকারী কিশোরদের হাতে চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধরণে দেশিও ধারালো অ¯্র ছিলো। এরা ঝালকাঠি শহরের টিএন্ডটি রোডের বাসিন্দা। আহত তালহা ঝালকাঠি জেলা জজ আদালতে কর্মচারী আবুল কালাম আজাদ ও রবিন ফকিরবাড়ি এলাকার আব্দুর রহিমের পুত্র। ঝালকাঠিতে কিশোর গ্যাং মাঝে মাঝে বেপরোয়া হয়ে আইন শৃঙ্খলার পরিস্থিতির ক্ষেত্রে হুমকি হয়ে










