বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলায় হঠাৎ বজ্রপাতে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। আজ ০২ জুন ২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার বেলা ২.৩০ মিনিটের দিকে বরগুনা বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের কালাইয়া গ্রামে আমেনা নামের এক ৭ম শ্রেনির ছাত্রী বাড়ির উঠানে বর্জ্রপাতে নিহত হয়েছেন।
জানা গেছে নিহত আমেনা বামনা উপজেলা বুকাবুনিয়া ইউনিয়নের কালাইয়া গ্রামের বাসিন্দা মোঃ মনির সিকদার এর মেয়ে। আমেনা আক্তার দধিভাঙ্গা মাদ্রাসার ৭ ম শ্রেনীর ছাত্রী।
পরিবারিক সূত্রে জানা গেছে দুপুরে গোছল দিয়ে গড়ে আসার সময় বজ্রপাত এতেই নিহত হয়েছে আমেনা।










