বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে ৫৮০ গ্রাম গাঁজা সহ জাফর নামে একজনকে আটক করেছে, আমতলী থানা পুলিশ।
বরগুনার আমতলীতে পৌর এলাকার সবুজবাগ থেকে ৫৮০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (৩১ মে) দুপুরে পুলিশ টিমের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হল মাদক কারবারি মো. জাফর হাওলাদার।
জানা গেছে, আমতলী পৌরসভার ৫নং ওয়ার্ডের সবুজবাগ নামক এলাকার মো. আফতার হাওলাদারের ছেলে মো. জাফর হাওলাদার। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই মো. দাদন মিয়া, এএসআই সোহরাব হাওলাদার, এ এস আই তাইফুর রহমান ও এ এস আই আমিরুল ইসলাম একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি মো. জাফর হাওলাদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।










