বরগুনা প্রতিনিধিঃ
ছবিতে যে শিশুটিকে দেখতে পাচ্ছেন ওর নাম “মুবিন” । বয়স সাড়ে তিন বছর, দিনমজুর বাবা বশির মিয়ার একমাত্র সন্তান সে । দিনে দিনে মুবিন শুকিয়ে যাচ্ছিল কিন্তু তার পেটের ডানপাশটা বড় হতে থাকে , বশির মিয়া ও তার স্ত্রী প্রথমে ভেবেছিল লিবার বড় হয়ে গিয়েছে । হঠাৎ মুবিনের প্রস্রাবের সাথে রক্ত যেতে দেখে তাদের টনক নড়ে ।
প্রথমে চিকিৎসার উদ্দেশ্যে মুবিনকে বরিশাল নিয়ে যায় তারা । সেখান থেকে জানতে পারে মুমিনের কিডনিতে টিউমার
পরবর্তীতে ডঃ বশির আহম্মদের পরামর্শে কম খরচে চিকিৎসার জন্য মুবিন কে খুলনা নিয়ে যান তারা । কিন্তু সেই কম খরচ টাও জোগাড় করতে পারেন না দিনমজুর বশির মিয়া ।
আত্মীয়স্বজনদের কাছ থেকে ধার দেনা , গয়নাগাটি বন্ধক ও এনজিও থেকে লোন নিয়ে, মসজিদ থেকে প্রতিবেশীদের চাদার টাকা, সর্বসাকুল্যে ১৯০০০০/- টাকা জোগাড় করতে সক্ষম হন বশির মিয়া।
মুবিনের অপারেশনটা হয়ে গেছে , ১টি কিডনিসহ ২ কেজি টিউমার বের করেন ডাক্তারগন। ছেলেকে নিয়ে বশির মিয়া এখনো খুলনায় অবস্থান করছেন।
আরো ৯৫০০০/- টাকা জোগাড় করতে পারলে হাসপাতালের বিল দিয়ে , মায়ের কাছে ফিরে আসতে পারবে একমাত্র সন্তান মুবিন।
৭নং ওয়ার্ড পাথরঘাটা পৌরসভার মোঃ ইউসুফ আলী হাওলাদারের ভাড়া বাসায় থাকেন (বশির) মুবিনের পরিবার । (কাউন্সিলর চামেলী আক্তারের বাসার বিপরীত পাশে। যোগাযোগ, বশির মোবাইল নম্বর 01722166566










